মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঘরমুখো মানুষের নিরাপত্তায় মাঠে র‌্যাব-১০, নজরদারিতে ড্রোন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান
চুয়াডাঙ্গায় জনসন্মু‌খে এলাপাতা‌ড়ি কু‌পি‌য়ে ১জনকে হত্যা

চুয়াডাঙ্গায় জনসন্মু‌খে এলাপাতা‌ড়ি কু‌পি‌য়ে ১জনকে হত্যা

ভিশন বাংলা ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলার দর্শনা আন্তর্জা‌তিক রেল বন্দ‌রে পল্টু (৩৫) না‌মে একজন‌কে এ‌লোপাতা‌ড়ি কু‌পিয়ে হত্যা ক‌রা হয়েছে।

প্রকা‌শ্যে জনসন্মু‌খে এলাপাতা‌ড়ি কু‌পি‌য়ে হত্যা কর‌লেও নিহত পল্টু‌কে বাঁচা‌তে এ‌গি‌য়ে আ‌সে‌নি। ‌শুক্রবার বি‌কেল সা‌রে ৬ টার দি‌কে এ ঘটনা ঘটে।

নিহত পল্টু দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রা‌মের আব্দুর রবের ছে‌লে।

প্রকা‌শ্যে জনসন্মু‌খে হত্যা কা‌ন্ডের ঘটনা ঘট‌লেও হত্যাকারীরা এতটাই প্রভাবশালী ‌তা‌দের ভ‌য়ে স্থানীয় প্রতক্ষ্যদ‌র্শিরা কেউ মুখ খুল‌ছে না। কি কার‌ণে এই হত্যার ঘটনা ঘ‌টে‌ছে সে বিষ‌য়ে স্পষ্ট কিছু জানা না গে‌লেও পু‌লিশ বল‌ছে নিহত ও হামলাকারীরা ক্ষমতা‌সিন দ‌লের স্থানীয় দু’গ্রু‌পের সদসস্য।

দামুড়হুদা ম‌ডেল থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নি‌শ্চিক ক‌রে জানান, স্থানীয় দু’‌টি গ্রু‌পের ম‌ধ্যে দীর্ঘ‌দিন থে‌কে চ‌লে আসা কোন্দ‌লের জের ধ‌রেই এই হত্যা কা‌ন্ডের ঘটনা ঘ‌টে‌ছে ব‌লে প্রাথমিক ভা‌বে ধারনা করা হ‌চ্ছে।

‌ও‌সি আরও জানান, এই হত্যার সা‌থে জ‌ড়িত‌দের ধর‌তে পু‌লিশ মা‌ঠে র‌য়েছে।

দর্শনা পৌর মেয়র ম‌তিয়ার রহমান জানান, পল্টু না‌মে একটা ছে‌লে এ‌লোপাতা‌ড়ি কোপ খে‌য়েছে। তা‌কে চি‌কিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতা‌লে নেওয়ার সময় প‌থের মা‌ঝে সে মারা গিয়ে‌ছে শুনলাম। আ‌মি লাশ না দে‌খে নি‌শ্চিত ক‌রে কিছু বল‌তে পার‌বো না।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com