মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঘরমুখো মানুষের নিরাপত্তায় মাঠে র‌্যাব-১০, নজরদারিতে ড্রোন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান
মুন্সীগঞ্জে ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

মুন্সীগঞ্জে ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জ সদরে ছুরিকাঘাতে মোঃ আব্দুল জলিল(৪২) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে সদরের চর সন্তোশ এলাকায় এই ঘটনা ঘটেছে। সে এই এলাকার মৃত মমতাজ আলীর ছেলে।

স্থানীয়সূত্রে জানা যায়, চর মুক্তারপুর এলাকার মেম্বার রহিমের লোকজন অতির্কিতভাবে হামলা চালায় আব্দুল জলিলের উপর। পুর্ব শত্রুতার জের ধরে বুকে ছুড়ি দিয়ে জলিলকে আঘাত করা হয়েছে। ক্রাউন সিমেন্টের অব্যবহৃত সামগ্রী বিক্রির টাকা নিয়ে জলিলের সাথে দ্বন্দ্ব তৈরি চলছিল রহিমের সাথে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন জানান, অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) গাজী সালাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলে জানাম তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com