সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

দেশের সব আদালতে বঙ্গবন্ধুর ছবি টাঙানোর নির্দেশ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯

আদালত প্রতিবেদক: আগামী দুই মাসের মধ্যে দেশের সব আদালতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

এর আগে ২১ আগস্ট দেশের সব আদালতে বঙ্গবন্ধুর ছবি টাঙানোর নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস।

রিটে আইন মন্ত্রণালয়ের সচিব, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারকে বিবাদী করা হয়।

পরে রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস জানিয়েছিলেন, দেশের প্রতিটি সরকারি, আধা-সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ছবি টাঙানোর সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তাই এ সংশ্লিষ্ট সংবিধানের ৪(ক) অনুচ্ছেদের বাস্তবায়নের নির্দেশনা চেয়ে রিট দায়ের করেন তিনি।

ভারত, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের আদালতে তাদের জাতির জনক বা জাতীয় বীরদের ছবি টাঙানোর নজির আদালতে উপস্থাপন করা হয় বলেও তিনি জানান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com