শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

শিরোনাম :
সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার
নওগাঁয় একই রশিতে তরুণ-তরুণীর ঝুলন্ত মরদেহ

নওগাঁয় একই রশিতে তরুণ-তরুণীর ঝুলন্ত মরদেহ

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর পত্নীতলায় একই রশিতে ঝুলন্ত অবস্থায় তরুণ-তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা দাবি করছেন, প্রেমের কারণে তারা আত্মহত্যা করেছেন।

শনিবার (৩১ আগস্ট) সকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গোপিনগর ঈদগাহ মাঠের আম গাছ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- গোপিনগর গ্রামের পরেন শিশার মেয়ে কাজলী মর্মূ এবং পার্শ্ববর্তী মহিমাপুর গ্রামের সুধীর হেব্রমের ছেলে জয় হেব্রম।

পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী জানান, উপজেলার গোপিনগর ঈদগাহ মাঠের আম গাছে সকালে রশি দিয়ে ঝুলানো দুটি লাশ দেখতে পান এলাকাবাসী। তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। তাদের লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় পত্নীতলা থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

ময়নাতদন্ত শেষে ঘটনার আসল কারণ জানা যাবে বলে উল্লেখ করেন ওসি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com