মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন

শিরোনাম :
নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর! ধর্ষণের শিকার শিশু আইসিইউতে : আটক মাদ্রাসা সুপার চলে গেলেন জনপ্রিয় অভিনেতা শামস সুমন মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঘরমুখো মানুষের নিরাপত্তায় মাঠে র‌্যাব-১০, নজরদারিতে ড্রোন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ
হারিয়ে যাওয়া শিশুর পিতা-মাতাকে খুঁজছে পুলিশ

হারিয়ে যাওয়া শিশুর পিতা-মাতাকে খুঁজছে পুলিশ

ভিশন বাংলা ডেস্ক: জান্নাত নামে হারিয়ে যাওয়া একটি শিশুর পিতা-মাতাকে খুঁজছে পুলিশ। সে বর্তমানে তেজগাঁওস্থ ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে।

জান্নাতের গায়ের রং শ্যামবর্ণ ও উচ্চতা ৪ ফুট ৮ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল কফি রঙয়ের জামা এবং গোলাপী প্রিন্টের সেলোয়ার।

শুক্রবার রাত সাড়ে ১১টায় দারুসসালাম থানাধীন গাবতলী তিন রাস্তার মোড়ে শিশুটিকে খুঁজে পায় সংশ্লিষ্ট থানা পুলিশ। সে তার বাবার নাম- মোঃ উজ্জল এবং মাতার নাম- নাজমা বেগম বলে জানায়। সে আরো জানায়, তার বাড়ি রাজশাহী জেলার তানর থানা এলাকায়। সে তার গ্রাম ও বাড়ির ঠিকানা বলতে না পারায় দারুসসালাম থানা পুলিশ তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রেখে যায়। গত ৩০ আগস্ট এ সংক্রান্তে দারুসসালাম থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

উক্ত শিশুর কোন স্বজনের সন্ধান পাইলে বা কোন ঠিকানা জানা থাকলে তেজগাঁওস্থ ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। (ডিউটি অফিসার- মোবাইল নং- ০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি নাম্বার- ০২৯১১০৮৫)। – ডিএমপি নিউজ

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com