সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

ফের কারাগারে ব্যারিস্টার মইনুল

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯
ফের কারাগারে ব্যারিস্টার মইনুল
ফাইল ছবি

আদালত প্রতিবেক: বেসরকারি টেলিভিশনের টকশোতে এক প্রশ্নের জবাবে সাংবাদিক মাসুদা ভাট্টি সমন্ধে কটূক্তির মামলায় তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, ইংরেজি দৈনিক নিউ নেশন পত্রিকার সম্পাদক ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ব্যারিস্টার মইনুল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ব্যারিস্টার মইনুল হোসেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তার জামিনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম, মহিউদ্দিন চৌধুরী, তাহেরুল ইসলাম তৌহিদ প্রমুখ।

শুনানিতে তারা বলেন, আপীল বিভাগ আদেশ প্রাপ্তির ২ সপ্তাহের মধ্যে ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যেই আত্মসমর্পণ করেছেন। তারা ব্যারিস্টার মইনুলের জামিন প্রার্থনা করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত বছরের ১৬ অক্টোবরের টকশোতে এক প্রশ্নের জবাবে সাংবাদিক মাসুদা ভাট্টি সম্বন্ধে কটূক্তির ঘটনায় সারাদেশে ব্যারিস্টার মইনুলের নামে একের পর এক মামলা দায়ের হতে থাকে। সারাদেশে তার নামে ২২টি মামলা দায়ের হয়।

তারই ধারাবাহিকতায় গত বছরের ২১ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন মাসুদা ভাট্টি। ২২ অক্টোবর আ স ম আব্দুর রবের উত্তরার বাসা থেকে মইনুলকে গ্রেফতার করে পুলিশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com