শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

শিরোনাম :
সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার
চট্টগ্রামে দুদকের হাতে ঘুষের টাকাসহ সার্ভেয়ার হাতে-নাতে গ্রেফতার

চট্টগ্রামে দুদকের হাতে ঘুষের টাকাসহ সার্ভেয়ার হাতে-নাতে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ডিজিটাল ভূমি জরিপ কাজ শুরু করেছে সরকার। এর মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ডিজিটাল ভূমি জরিপ কাজ শুরু হওয়ার পর থেকে নিয়োজিত সরকারি সার্ভেয়ার ও কর্মকর্তাদের বিরুদ্ধে জমির মালিকানা, শ্রেণী ও সীমানা পরিবর্তনের কথা বলে ঘুষ নিয়ে কাজ করার অভিযোগ আসছে দীর্ঘদিন ধরে।

এ অভিযোগ ভিত্তিতে আজ বুধবার রাত সাড়ে ৮টায় উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকা থেকে সার্ভেয়ার মো. শহীদুল হককে ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক কর্মকর্তা জানান, উপজেলার বটতলী গ্রামের পূর্ব তুলাতলী মৌজার ডিজিটাল ভূমি জরিপ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ভূমি মালিকদের কাছ থেকে চাওয়া হচ্ছে অর্থ, আর তা না পেলে জরিপ কর্মীরা জমি খাস অথবা প্রকৃত মালিক বাদ দিয়ে অন্যের নামে রেকর্ড দেওয়ার ভয় দেখিয়ে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা।

জরিপ কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে জেলা প্রশাসক ও দুর্নীতি দমন কমিশন (দুদক) বরাবরে অভিযোগ করে স্থানীয়রা। এ অভিযোগের ভিত্তিতে ঘুষের ২০ হাজার টাকাসহ সার্ভেয়ার মো. শহীদুল হককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বটতলী গ্রামের পূর্ব তুলাতলী মৌজার ডিজিটাল ভূমি জরিপ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ভূমি মালিকদের কাছ থেকে চাওয়া হয় অর্থ, আর তা না পেলে জরিপ কর্মীরা জমি খাস অথবা প্রকৃত মালিক বাদ দিয়ে অন্যের নামে রেকর্ড দেওয়ার ভয় দেখিয়ে হাতিয়ে নেয় মোটা অংকের টাকা।

জরিপ কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে স্থানীয়রা জেলা প্রশাসক ও দুর্নীতি দমন কমিশন (দুদক) বরাবরে সুজন, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ রহিম, মোহাম্মদ বেলাল ও মোহাম্মদ কাইয়ূমসহ জরিপ কাজে নিয়োজিত সার্ভেয়ার ও কর্মকর্তাদের বিরুদ্ধে গত ২৩ জুলাই অভিযোগ করেন।

এ ব্যাপারে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জরিপ পরিচালনা কমিটির সভাপতি শেখ জোবায়ের আহমদের বলেন, দুর্নীতির অভিযোগে ঘুষের টাকাসহ সার্ভেয়ার মো. শহীদুল হককে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুদক। ঘুষ বাণিজ্যের অভিযোগ আরো পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com