শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

শিরোনাম :
সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার
ডিমলায় গলায় রশি দিয়ে আত্মহত্যা

ডিমলায় গলায় রশি দিয়ে আত্মহত্যা

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডিমলায় উপজেলা ১০নং পুর্বছাতনাই ইউনিয়নের ছাতনাই গ্রামের নজরুল ইসলামের ছেলে শামিম ইসলাম (২৫) নামের এক যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। জানা যায় নিহত ব্যক্তি বিবাহিত। বিবাহিত জীবনে পারিবারিক জটিলতা সৃষ্টি হওয়ায় তার দাম্পত্য জীবনে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে চলতি সপ্তাহে। তাই গত কয়েকদিন ধরে পারিবারিক কলহের জেরে ভুগছিল সে। তারই সূত্রধরে সকলের অজান্তে রাত আনুমানিক ১টার দিকে তার বাড়ির পাশে পাউবোর ডান তীরের বাঁধের উপরে একটি কাঠাল গাছের ডালে রশি পেছিয়ে আত্মহত্যা করে। এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে। ওসি আরো বলেন, লাশ উদ্ধারের পর ডিমলা থানায় একটি ইউডি মামলা হয়। মামলা নং-২১। তারিখ ৪-সেপ্টেম্বর-১৯ ইং। লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com