শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

শিরোনাম :
সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার
আগৈলঝাড়ায় ছাত্রীর নামে ভুয়া ফেইসবুক আইডি খুলে কুরুচিপূর্ণ মন্তব্য: যুবক গ্রেফতার

আগৈলঝাড়ায় ছাত্রীর নামে ভুয়া ফেইসবুক আইডি খুলে কুরুচিপূর্ণ মন্তব্য: যুবক গ্রেফতার

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম মামলা দায়ের। নার্সিং পড়–য়া ছাত্রীর নামে প্রতারণার মাধ্যমে ভুয়া ফেইসবুক আইডি খুলে অব্যাহতভাবে অশ্লীল ও কুরুচিপূর্ন মন্তব্য পোষ্ট করায় ডিজিটাল আইনে দায়ের করা মামলায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন এজাহারের বরাত দিয়ে জানান, উপজেলার পশ্চিম রাজিহার গ্রামের নলিনী মন্ডলের বখাটে ছেলে নিখিল মন্ডল (২৫) একই এলাকার বাসিন্দা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং ইনিষ্টিটিউটে দ্বিতীয় বর্ষে পড়ুয়া এক ছাত্রীর নামে নিজের মোবাইল থেকে ভুয়া ফেইসবুক আইডি খুলে তাতে ওই ছাত্রী ও তার পরিবার সম্পর্কে অব্যাহতভাবে অশ্লীল ভাষায় কুরুচিপূর্ন মন্তব্য পোস্ট করে। নিখিলের করা অশ্লীল মন্তব্যে ওই ছাত্রীর মান সম্মান ক্ষুন্ন হয়ে সমাজে হেয় প্রতিপন্ন হয় সে। ওই ছাত্রীর পরিবার থেকে স্থানীয়ভাবে বিষয়টি বখাটের পরিবারকে জানালেও তারা কোন ব্যবস্থা না নিয়ে বরং ছাত্রীর পরিবারকে হুমকি ধামকি দিয়ে আসছিলো তারা। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস অবহিত রয়েছেন। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে বৃহস্পতিবার সকালে বখাটে নিখিল মন্ডলকে আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৪(১)(ক)/২৫(১)(ক)/৩৫ ধারায় মামলা দায়ের করেন, নং-১ (৫.৯.১৯)। মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) নকিব আকরাম জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অভিযুক্ত নিখিল মন্ডলকে গ্রেফতার করেছেন তিনি। গ্রেফতারকৃত নিখিলকে বৃহস্পতিবারই আদালতে প্রেরণ করেছে পুলিশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com