বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
ফিদেল কাস্ত্রোর ছেলে দিয়াজের আত্মহত্যা

ফিদেল কাস্ত্রোর ছেলে দিয়াজের আত্মহত্যা

কিউবার প্রাক্তন প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর বড় ছেলে ফিদেল অ্যাঞ্জেল কাস্ত্রো দিয়াজ-বালার্ত (৬৮) আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। রাজধানী হাভানার বাসা থেকে বৃহস্পতিবার তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

 

শুক্রবার কিউবার সরকারি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

দিয়াজ পারমাণবিক পদার্থবিদ ছিলেন এবং কাউন্সিল অব দি স্টেট অব কিউবার উপদেষ্টা ছিলেন। রাশিয়া থেকে বিজ্ঞানের ওপর পড়াশোনা করে আসা দিয়াজ দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন বলে জানিয়েছে কিউবার সরকারি সংবাদমাধ্যম।

 

বাবা ফিদেল কাস্ত্রোর চেহেরার সাথে বেশি মিল থাকায় ‘ফিদেলিতো’ নামে পরিচিত ছিলেন দিয়াজ।

 

কিউবার সরকারি দৈনিক গ্রানমারের দেওয়া তথ্য মতে, ‘প্রচণ্ড হতাশাজনিত সমস্যায় ভুগছিলেন ফিদেল ক্যাস্ত্রো দিয়াজ-বালার্ত। কয়েক মাস ধরে চিকিৎসকদের একটি দল চিকিৎসা করছিলেন তাকে। এর মধ্যেই তিনি আত্মহত্যা করলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com