বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

প্রেস ক্লাব সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে জরুরী সভা, কর্মসূচী ঘোষণা

প্রেস ক্লাব সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে জরুরী সভা, কর্মসূচী ঘোষণা

 মোংলা প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাক’র স্থানীয় প্রতিনিধি ও বন্দর ব্যবহারকারী মেসার্স নুরু এন্ড সন্স কোং এর স্বত্তাধিকারী এইচ,এম দুলালের বিরুদ্ধে জনৈক রফিকুল ইসলাম বাবলুর দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে জরুরী সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় প্রেস ক্লাব মিলনায়তনে স্থানীয় সকল সাংবাদিকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে। জরুরী সভায় প্রেস ক্লাব সভাপতি এইচ,এম দুলালের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা ও হয়রানীমুলক’ মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মোঃ হাসান গাজী, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি আহসান হাবিব হাসান, দৈনিক সমকাল প্রতিনিধি মনিরুল হায়দায় ইকবাল, দৈনিক কালের কণ্ঠের এম এ মোতালেব, দৈনিক যুগান্তর প্রতিনিধি আমির হোসেন আমু, সময়ের খবর ও সময় টেলিভিশনের প্রতিনিধি মাহমুদ হাসান, বাংলা ভিশনের জসিম উদ্দিন, আরটিভির সোহাগ মোল্লা, পরিবর্তনের এম এম ফিরোজ,এটিএন নিউজ প্রতিনিধি নিজাম উদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি নুর আলম শেখ, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মনিরুল ইসলাম দুলু, দৈনিক দিনকাল প্রতিনিধি একরাম হোসেন, দৈনিক জনতা প্রতিনিধি ইব্রাহিম হোসেন, দক্ষিণা ল প্রতিদিন’র প্রতিনিধি শফিকুল ইসলাম।

-বিজ্ঞপ্তি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com