রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

`সব দল অংশ নেওয়ায় রংপুরে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হ‌বে’

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: এরশাদ সাহেবের শূন্য আসনে একটা সুন্দর নির্বাচন চায় সরকার। এখানে একটা ভালো নির্বাচন হবে বলে জানিয়েছেন সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের। তিনি ব‌লেন, রংপুরের উপ-নির্বাচ‌নে জাতীয় পার্টি আছে, আমরাও প্রার্থী দি‌য়ে‌ছি এবং বিএন‌পিও অংশ নিচ্ছে। আশা করি এ ‌নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হ‌বে। নির্বাচনটা অবাধ, সুষ্ঠ, সুন্দর ও ভালো নির্বাচন হ‌বে।

আজ মঙ্গলবার সকালে গাজীপুরে বিআরটি প্রকল্পের কাজের অগ্রগতি দেখতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি এতদিন অনেকগুলো নির্বাচন বর্জন করেছে। অংশগ্রহণ করেনি। এখন তারা বলছে স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় নির্বাচন প্রতিটি নির্বাচনেরই তারা অংশ নেবে। আমরা তাদের স্বাগত জানাই, তারা পার্লামেন্টে এসেছে। সকল কার্যক্রমে অংশ নিচ্ছে। এটা একটা ভালো দিক।

তিনি ব‌লেন, গুরুত্বপূর্ণ স্বাধীন ভূ‌মিকা পালনে আমরা নির্বাচন ক‌মিশনকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহ‌যো‌গিতা করবো।

মন্ত্রী ব‌লেন, ‌বিএন‌পির আমলে দেশ কোনো রাস্তা-সড়‌কের মুখ দে‌খে‌নি। বর্তমা‌নে ফ্লাইওভার, বাস র‍্যাপিড ট্রানজিট, মে‌ট্রো‌রেল, ফোর লেন হ‌চ্ছে। এগু‌লো তারা স্বপ্নেও দে‌খে‌নি কোনোদিন।

তিনি বলেন, বিএন‌পি কোনো রাস্তা ক‌রে‌নি। কা‌জেই এ সম্প‌র্কে তা‌দের কোনো অভিজ্ঞতা নেই। অন্য দে‌শের অভিজ্ঞতা তা‌দের যদি জানাও থাকে, তাহলে বলতে হবে, চোখ থাক‌তেও তারা অন্ধ।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন গাজীপুর সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (‌জিএম‌পি) পু‌লিশ ক‌মিশনার মো. আ‌নোয়ার হো‌সেন, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, গাজীপুরের নির্বাহী প্রকৌশলী সাইফুদ্দিন এবং সড়ক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com