শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

শিরোনাম :
চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম
চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, দেবর আটক

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, দেবর আটক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আনোয়ারায় চার সন্তানের জননী এক প্রবাসীর স্ত্রীকে (৩৭) ধর্ষণের অভিযোগে চাচাতো দেবরকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে থানায় অভিযোগের পর পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেফতার মোহাম্মদ ইলিয়াছ ওরফে ইলু উপজেলার বোয়ালিয়া গ্রামের জাগিরপাড়ার কোরবান আলীর ছেলে।

থানা সূত্রে জানা গেছে, স্বামী প্রবাসে থাকার সুযোগ নিয়ে ওই গৃহবধূর চাচাতো দেবর ইলিয়াছ কিছুদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি গৃহবধূ তার স্বামী ও পরিবারের লোকজনকে জানান।

এতে ক্ষুব্ধ হয়ে গত সোমবার রাতে ঘরের বেড়া কেটে শোয়ার কক্ষে ঢুকে প্রবাসী চাচাতো ভাইয়ের স্ত্রীকে আসামি ইলিয়াছ ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ওই গৃহবধূ বাদী হয়ে চাচাতো দেবরকে আসামি করে থানায় মামলা করেন। এরপর পুলিশ আসামিকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ জানান, ধর্ষণের অভিযোগের পর ইলিয়াছকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com