শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
কারবালায় তাজিয়া মিছিলে পদদলিত হয়ে নিহত ৩১, আহত শতাধিক

কারবালায় তাজিয়া মিছিলে পদদলিত হয়ে নিহত ৩১, আহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে কারবালায় তাজিয়া মিছিলে পদপিষ্ট হয়ে ৩১ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।  এ ঘটনায় আহত হয়েছেন আরো শতাধিক মানুষ।

মঙ্গলবার আশুরা দিবস পালন করার সময় প্রবল ভিড়ের চাপে কারবালা শহরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিন আশুরা দিবস পালন করতে রাজধানী বাগদাদ থেকে প্রায় ১০০ কিমি দূরের কারবালা শহরে শুরু হয় ভক্ত সমাগম। ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ আল-বদর জানিয়েছেন, প্রবল ভিড়ের চাপে অন্তত পক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও শতাধিক। তার আশঙ্কা, ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে।

প্রতি বছর আশুরায় কারবালায় হাজির হন কয়েক লাখ শিয়া ভক্ত। তরোয়াল দিয়ে নবীন ভক্তরা নিজেরে কপাল চিরে রক্তাক্ত হন। আশুরা দিবসে এমনই দৃশ্য কারবালার মতোই দেখা যায় দক্ষিণ ইরাকের নজফ ও বসরা শহরেও।

ইরাকের একনায়ক সাদ্দাম হুসেনের শাসনকালে আশুরা দিবসে প্রকাশ্যে কারবালা যুদ্ধের দৃশ্য অভিনয় করার উপর নিষেধাজ্ঞা চাপানো হয়। বর্তমান প্রশাসন অবশ্য বিশেষ দিনটিতে ছুটি ঘোষণা করেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com