মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
বগুড়ায় তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

বগুড়ায় তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে মিষ্টি খাওয়ানোর কথা বলে ধর্ষণ করেছে মাদরাসার দপ্তরী। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দপ্তরী আলমগীর হোসেন বাবলু (৪৫) কে গণধোলাই দিয়ে পুলিশের নিকট সোর্পদ করেছে স্থানীয়রা।

শনিবার দুপুরে উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়নের মাজগ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত আলমগীর হোসেন বাবলু মাজগ্রাম এমএ সিনিয়র ফাজিল মাদরাসার দপ্তরী।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মাজগ্রাম এমএ সিনিয়র ফাজিল মাদরাসার তৃতীয় শ্রেনীর এক ছাত্রী বাবলুর বাড়ির পাশ দিয়ে মাদরাসায় যাচ্ছিল। এ সময় বাবলু তাকে মিষ্টি খাওয়ার কথা বলে বাড়ি ভিতর ডেকে নিয়ে যায়। এরপর শয়ন ঘরের ভিতরে নিয়ে গিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে বাড়িতেই আটকে রাখে।

এসময় শিশুটির চিৎকার করলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। পরে ধর্ষনের ঘটনা জানার পর বাবলুকে আটক করে গনধোলাই দেয় স্থানীয়রা। এরপর পুলিশ খবর পেয়ে বাবলুকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শিশু ধর্ষণকারীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com