শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
চিরুনি অভিযানে ঢাকা উত্তরের ১৩৮ বাড়িতে মিলল এডিস মশার লার্ভা

চিরুনি অভিযানে ঢাকা উত্তরের ১৩৮ বাড়িতে মিলল এডিস মশার লার্ভা

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে এডিস মশার লার্ভা ও বংশবিস্তারের অনুকূল পরিবেশ ধংসে গত ১৫ সেপ্টেম্বর থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) দ্বিতীয় দফায় চিরুনি অভিযান শুরু করেছে। চিরুনি অভিযানের চার দিনে ১৩৮ টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভার সন্ধান পাওয়া গেছে।

ডিএনসিসি সূত্র জানিয়েছে,  এ অভিযানে প্রথম চারদিনে মোট ৪১ হাজার ৯৯টি বাড়ি পরিদর্শন করে ১৩৮ টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভার সন্ধান পাওয়া গেছে।

এর মধ্যে অভিযানে প্রথম দিন ৪৭টি, দ্বিতীয় দিন ২৬টি, তৃতীয় দিন ২৯টি ও চতুর্থ দিন ৩৬টি বাড়ি বা স্থাপনায় সরাসরি এডিস মশার লার্ভা পায় ডিএনসিসি টিম।

অভিযানে প্রথম দিন ১০ হাজার ৫টি বাড়ি/স্থাপনা পরিদর্শন করে মোট ৪৭টি বাড়ি বা স্থাপনায় সরাসরি এডিস মশার লার্ভা পাওয়া যায়। এ ছাড়া ৬ হাজার ৭৭০টি বাসা বা স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার করার উপযোগী পরিবেশ পায় দলটি।

এর আগে গত ২৫ আগস্ট থেকে মশা মারতে প্রথম দফায় চিরুনি অভিযান শুরু করেছিল ডিএনসিসি। সেই অভিযানের ১২ দিনে ৩৬টি ওয়ার্ডে সর্বমোট ১ লাখ ২১ হাজার ৫৬০টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে মোট ১ হাজার ৯৫৭টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভার সন্ধান পাওয়া গিয়েছিল। এ ছাড়া ৬৭ হাজার ৩০৬টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী স্থান ও জমে থাকা পানি পাওয়া গিয়েছিল সে অভিযানে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com