শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন পুশ: মেডিকেলের মেডিসিন ষ্টোর সিলগালা

রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন পুশ: মেডিকেলের মেডিসিন ষ্টোর সিলগালা

মোঃ ইব্রাহিম আলী সুজন, নীলফামারী-

মধ্য বয়সী এক রোগীর শরীরে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন পুশ করার ঘটনাকে

কেন্দ্র করে গতকাল রবিবার বিক্ষুদ্ধ
লোকজন নীলফামারীর সিভিল সার্জন দপ্তর অবরুদ্ধ করে রাখেন। এ ঘটনায় চরম
ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করায় অভিযুক্তরা গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।
সূত্র জানায়, শনিবার রাত ১০টায় শহরের নতুন বাজার কলোনি এলাকার আব্দুল
ওহাবের স্ত্রী মল্লিকা বেগমকে (৫০) অসুস্থ অবস্থায় সদর আধুনিক হাসপাতালে
নেয়া হয়। অভিযোগ পাওয়া গেছে, এসময় জরুরী বিভাগে কোন চিকিৎসক না থাকায়
উপস্থিত কর্মচারীরা মল্লিকা বেগমকে হাসপাতালে ভর্তি নিয়ে চিকিৎসার জন্য
ওয়ার্ডে পাঠায়।এসময় ওয়ার্ডে দায়িত্বরত সিনিয়র নার্স কল্পনা রানী দাস ও
ছায়া রানী মল্লিকা বেগমকে মেয়াদউত্তীর্ণ স্যালাইন পুশ করেন। এদিকে রাত
১২টার দিকে রোগীর লোকজন যখন বুজতে পারেন স্যালাইনটি মেয়াদ উত্তীর্ণ
ততক্ষনে স্যালাইনের বেশীরভাগই শরীরে পুশ হয়ে গেছে। বিষয়টি নিয়ে দায়িত্বরত
নার্সের সাথে রোগীর লোকজনের বাকবিতন্ডা শুরু হয়ে যায় এবং ঘটনাটি এলাকায়
চাউর হয়ে উঠলে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি প্রথমে ভিন্ন খাতে প্রবাহের
চেষ্টা করলেও জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা
ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় তা ভেস্তে যায। একই সময়ে অন্তত ২০ থেকে ২৫ জন
রোগীকে চলতি বছরের মে মাসে মেয়াদ উত্তীর্ণ স্যালইন শরীরে পুশরত অবস্থায়
পাওয়া যায়। হাসপাতালের স্টোরে মেয়াদ উত্তীর্ণ আরো ওষুধ ও স্যালাইন রয়েছে
এমন অভিযোগে জেলা প্রশাসনের পক্ষ থেকে রাতেই হাসপাতালের স্টোর সিলগালা
করা হয়। এদিকে গতকাল রবিবার সকালে বিষয়টি নিয়ে রোগীর লোকজনের সাথে এলাকার
শত শত মানুষ এক হয়ে ঘটনার সুষ্ট তদন্ত ও সিভিল সার্জন ও সিনিয়ন নার্স
কল্পনা রানী দাসএর অপসরন ও বিচারের দাবি জানিয়ে সিভিল সার্জন দপ্তর
অবরুদ্ধ করে রাখেন। এসময় চরম উত্তেজনা দেখা দিলে জেলা প্রশাসন ও পুলিশ
প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত হয়ে ঘটনার সুষ্ট তদন্তের আশ্বাস
দিয়ে পরিস্থিতি নিয়ন্তনে আনেন। এব্যাপারে নীলফামারীর সিভিল সার্জন ডাঃ
রনজিৎ কুমার বর্মনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনা তদন্তে ডাঃ
এএসএম রেজাউল করিমকে প্রধান করে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটি আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন বলে
সাংবাদিকদের জানানো হয়। অপর দিকে স্থানীয় একাধিক সূত্র দাবি করেছে, দীর্ঘ
দিন থেকে বিশেষ করে রাতের বেলা রোগীদের মেয়াদউত্তীর্ণ স্যালাইন, ওষুধ
প্রদান ছাড়াও দায়িত্বরত চিকিৎসক, নার্স ও কর্মচারীরা রোগীদের সাথে
অসদাচারণ করে আসছেন। এছাড়া গর্ভবতি কোন রোগী গেলেই নানা ছলচাতুরীর
মাধ্যমে রংপুর কিংবা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে যাওয়ার পরামর্শ দিচ্ছেন
হাসপাতালে কর্মরত একটি চক্র।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com