শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম
নোংরা পরিবেশে পঁচা বাসী খাবার বিক্রির দায়ে মোংলায় তিনটি হোটেলকে জরিমানা

নোংরা পরিবেশে পঁচা বাসী খাবার বিক্রির দায়ে মোংলায় তিনটি হোটেলকে জরিমানা

মোংলা প্রতিনিধি
নোংরা পরিবেশে আর নিন্মমানের খাবার পরিবেশন ও সরবরাহের দায়ে মোংলায় তিনটি খাবার হোটেলের মালিককে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তরের বাগেরহাট জেলার উপ-পরিচালক ইমদাদুল হক ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষর অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লা ইমরানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে বাসি ও নিন্মমানের খাবার পরিবেশনর ও সংরক্ষনের দায়ে  মোংলা বাসষ্টান সংলগ্ন হোটেল সাগরিকার মালিককে ছয় হাজার টাকা, হোটেল মক্কার মালিক’কে এক হাজার ও হোটেল আজমীর কে তিন হাজার পাচশ” টাকা জরিমানা করা হয়। ওই সময় ভোক্তা অধিকার সংরক্ষনের সহকারী পরিচালক আবদুল্লা ইমরান জানান, বাসষ্টান্ড ও লঞ্চ ঘাটে খাবার হোটেল গুলোতে প্রতিনিয়ত পঁচা বাসী নিন্মমানের খাবার পরিবেশন করছে। ওই সকল হোটেল রেস্তরায় খাবার খেয়ে মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এ কারনে সরকারের নির্দেশনা মোতাবেক ওইসব স্পটে খাবার হোটেল রেস্তরায় অভিযান নিয়মিত পরিচালনা করবেন তারা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com