বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
টাকার স্তূপে শুয়ে খায়েশ মেটালেন যুবক, ছবি ভাইরাল

টাকার স্তূপে শুয়ে খায়েশ মেটালেন যুবক, ছবি ভাইরাল

ভিশন বাংলা ডেস্ক: বগুড়ার শাজাহানপুরে রাস্তা ও বিলের ধারে এক ট্রাক পরিমাণ ছেঁড়া টাকার কুঁচি কুঁচি স্তূপ নিয়ে এরই মধ্যে হুলুস্থুল কাণ্ড ঘটেছে। মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্থানীয়দের পাশাপাশি আসপাশের কয়েক গ্রামের হাজার হাজার মানুষ সেখানে ভিড় জমিয়ে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে মোতায়েন করা হয় পুলিশ, জানা যায় মূল ঘটনা।

কেউ কেউ এই টাকার স্তূপ দেখে আত্মহারা হয়ে রীতিমতো লুটোপুটি খেয়েছেন সেখানে, কেউ কেউ আবার খবর শুনে বস্তা নিয়ে এসে তা সংগ্রহ করতে রীতিমতো ঝাঁপিয়ে পড়েন। উৎসুক জনতার অনেকেই আবার সেখানে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেছেন। এরই একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, চোখ বন্ধ করে শুয়ে দু’হাতের মুঠিতে ও শরীরের উপর ছেঁড়া টাকার স্তূপ সাজিয়ে আত্মহারা এক যুবক কোনো এক অজানা খায়েশ মেটাতে ব্যস্ত। এই ছবিটি মুহূর্তে ছড়িয়ে পড়ে ফেসবুকে।

অনেকেই ছবির কমেন্ট ঘরে নানা রকম মন্তব্য করেছেন। আনজাবিন রহমান সৌমিক নামে একজন লিখেছেন, ‘ছেলেটি সম্ভবত টাকার বিছানায় ঘুমানোর খায়েশ পূরণ করছেন।’ মিনা আরিফুল জামান সোহাগ নামে অপর একজন লিখেছেন, তিনি মনে হয় টাকার গন্ধে জ্ঞান হারিয়েছেন। ইসরাত জাহান স্বর্ণা নামে আরেকজন লিখেছেন, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো না যুবক, চোখটা একটু খুলো- দেখো তোমার ছেঁড়া কাঁথার মতো টাকাগুলোও ছেঁড়া।

শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন জানান, বাংলাদেশ ব্যাংকের পরিত্যক্ত টাকা ময়লা হিসেবে পৌরসভার মাধ্যমে ফেলে দেওয়া হয়েছে। পৌরসভার কাভার্ড ভ্যানে করে এগুলো বয়ে নিয়ে গিয়ে ফেলা হয়।

বাংলাদেশ ব্যাংক বগুড়ার শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার (ব্যাংকিং) সরকার আল ইমরান জানান, এগুলো পার্চিং করা টাকার টুকরো। আগে এগুলো পুড়িয়ে ফেলা হতো, কিন্তু পরিবেশ দুষণ হওয়ায় টুকরোগুলো আর পোড়ানো হচ্ছে না। এখন ময়লা হিসেবে পৌরসভার মাধ্যমে বস্তায় ভরে ফেলে দেয়া হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com