শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ট্রাম্পসহ বিশ্বের ১৫ শীর্ষ নেতার সঙ্গে প্রধানমন্ত্রী

ট্রাম্পসহ বিশ্বের ১৫ শীর্ষ নেতার সঙ্গে প্রধানমন্ত্রী

ভিশন বাংলা ডেস্ক: নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জাতিসংঘ মহাসচিবের দেয়া মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে আয়োজিত এ মধ্যাহ্নভোজে দুই নেতার মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। নিউইয়র্কে তখন সময় বেলা সোয়া একটা। জাতিসংঘ সদর দপ্তরের মূল ভবনের দ্বিতীয় তলার নর্থ ডেলিগেটস লাউঞ্জে মধ্যাহ্নভোজের আয়োজন।

এবারের সাধারণ পরিষদে অংশ নেয়া রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে জাতিসংঘ মহাসচিবের এ আয়োজন। বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেন অনুষ্ঠানে। কিছুক্ষণ পরই সেখানে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দুই নেতার মধ্যে প্রথমে কুশল বিনিময়, পরে কিছুক্ষণ আন্তরিক আলাপ।

মধ্যাহ্নভোজে একই টেবিলে বসেন জাতিসংঘ মহাসচিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলসহ বিশ্বের ১৫ শীর্ষ নেতা। পরে সন্ধ্যায় ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজেও অংশ নেন প্রধানমন্ত্রী।

নিউইয়র্ক সফরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথেও বৈঠক হবে প্রধানমন্ত্রীর। অবশ্য এরই মধ্যে অন্তত চারবার সাক্ষাৎ হয়েছে উপমহাদেশের দুই বন্ধু রাষ্ট্র প্রধানের।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com