শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
আর যেন ওয়ান ইলেভেন না হয়, সে কারণেই দুর্নীতিবিরোধী অভিযান: প্রধানমন্ত্রী

আর যেন ওয়ান ইলেভেন না হয়, সে কারণেই দুর্নীতিবিরোধী অভিযান: প্রধানমন্ত্রী

ফাইল ছবি

ভিশন বাংলা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে আর যেন ওয়ান ইলেভেন না হয়, সেকারণেই দুর্নীতি বিরোধী অভিযান। তিনি বলেন, চলমান দুর্নীতিবিরোধী অভিযানে অনেকেই অখুশী, কিন্তু কিছু করার নেই। দুর্নীতি করে কোনো অপরাধীই ছাড় পাবে না।

নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন উপস্থিত ছিলেন।

এ সময় বঙ্গবন্ধুর খুনীকে ফেরত আনার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর খুনী রাশেদ চৌধুরীকে ফেরতের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছি।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশে চলমান দুর্নীতিবিরোধী অভিযানে অনেকেই অখুশী, কিন্তু কিছু করার নেই। দুর্নীতি করে কোনো অপরাধীই ছাড় পাবে না। এমনকি দলীয় লোক হলেও ছাড় পাবে না বলে তিনি জানান।

দেশে আর যেন ওয়ান ইলেভেন না হয়, সে কারণেই দুর্নীতিবিরোধী অভিযান চালানো হচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, আমরা সামাজিক বৈষম্য দূর করার জন্য কাজ করছি। এছাড়া উন্নয়ন প্রকল্পের সুফল নিশ্চিত করাটাও এই দুর্নীতিবিরোধী অভিযানের লক্ষ্য বলেও মন্তব্য করেন তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com