বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
নিখোঁজের পরদিন সুন্দরবন থেকে ট্রলার মালিকের মরদেহ উদ্ধার

নিখোঁজের পরদিন সুন্দরবন থেকে ট্রলার মালিকের মরদেহ উদ্ধার

মাসুম বিল্লাহ, শরণখোলা, বাগেরহাট: বাগেরহাটের পূর্ব-সুন্দরবন বিভাগের গুলিশাখালী টহল ফাঁড়ি এলাকার ভোলা নদীতে নিখোঁজ মনোয়ার হাওলাদারের(৪৫) মরদেহ উদ্ধার করেছে তার স্বজনরা। মঙ্গলবার সকালে ভোলা নদীর হাড়ির টিলা খালের মোহনা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মনোয়ার হাওলাদার বাগেরহটের মোরেলগঞ্জ উপজেলার গুলিশাখালী গ্রামের মোনাফছের হাওলাদারের ছেলে।
রবিবার দিবাগত রাত ১ টার দিকে সে নিখোঁজ হয়। এ সময় তিনি মোংলা থেকে কাঠ কাটিয়ে নিজের ট্রলার করে বাড়ি ফিরছিলেন।
মনোয়ারের স্ত্রী ময়না বেগম জানান, রাত সাড়ে ১১ টায় স্বামী মনোয়ারের সাথে ফোনে কথা হয়েছে। রাত দেড়টার পরে আর ফোন রিসিভ হয়নি। সকালে শুনতে পাই গুলিশাখালী ফরস্ট ক্যাম্পর কাছে কাঠবোঝাই ট্রলার, মোবাইল ফোন পড়ে রয়েছে।
এ সম্পর্কে গুলিশাখালী ফরেস্ট স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফছার উদ্দিন বলেন, মধ্যরাতে মনোয়ারের ট্রলারটি ভাসতে ভাসতে এসে ক্যাম্পের সামনে আটকে থাকে। ট্রলারে মনোয়ারের মোবাইল ফোনটিও পাওয়া যায়।
মোরেলগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও বনবিভাগের সদস্যরা সোমবার বেলা ৯টা থেকে মনোয়ারের সন্ধানে তল্লাশি শুরু করে।
মোরেলগঞ্জ থানার পরিদর্শক কেএম আজিজুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com