শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

শিরোনাম :
চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম
কচুয়া প্রেসক্লাবের সভাপতিকে হত্যার চেষ্টা, আটক ১

কচুয়া প্রেসক্লাবের সভাপতিকে হত্যার চেষ্টা, আটক ১

বিশেষ প্রতিবেদকঃ

কচুয়ায় চুরি করার উদ্দেশ্যে ঘরে ঢুকে কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবালকে ছুড়িকাঘাত করেছে মোঃ মুসফিকুর রহমান রাফি (১৬) নামের এক কিশোর। বুধবার রাতে কচুয়ার সদরে নিয়াজ ইকবালের নিজ বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আসামী করে বৃহস্পতিবার দুপুরে কচুয়া থানায় মামলা দায়ের করেছেন আহত নিয়াজ ইকবাল। মোঃ মুসফিকুর রহমান কচুয়া মধ্যপাড়া এলাকার মোঃ মশিউর রহমানের ছেলে। অন্য আসামী মোঃ আল আমিন (১৮) উপজেলার গিমটাকাঠি এলাকার বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, বুধবার রাতে কচুয়া প্রেসক্লাব থেকে দাপ্তরিক কাজ থেকে বাড়িতে ফিরি। পূর্ব থেকে আমার শোবার ঘরের খাটের নিচে থাকা মোঃ মুসফিকুর রহমান ও আল আমিন আমার উপর হামলা করে। মোঃ মুসফিকুর রহমানের হাতে থাকা ছুড়ি দিয়ে আমার বুকে আঘাত করে। আমি বাম হাত দিয়ে ঠেকালে আমার হাত কেটে যায়। ডাক চিৎকারে স্থানীয়রা এসে মোঃ মুসফিকুর রহমান রাফিকে আটক করে পুলিশে হস্তান্তর করে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুর রহমান বলেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি নিয়াজ ইকবালকে ছুড়িকাঘাতকারী মোঃ মুসফিকুর রহমান রাফিকে স্থানীয়রা আটকে রাখে। পরে আমরা নিয়াজ ইকবালের বাসায় গিয়ে মোঃ মুসফিকুর রহমানকে গ্রেফতার করি। এসময় তার কাছ থেকে একটি ছুড়ি ও ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত সাংবাদিক নিয়াজ ইকবাল বাদী হয়ে দুইজনকে আসামীকে করে মামলা করেছেন। অন্য আসামী আল আমিনকে আটকের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে। আটক মোঃ মুসফিকুর রহমানকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com