বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
সুন্দরবন আমাদের মায়ের মত, রক্ষা করা আমাদেরই দায়ীত্ব

সুন্দরবন আমাদের মায়ের মত, রক্ষা করা আমাদেরই দায়ীত্ব

মোংলা প্রতিনিধি: সুন্দরবনের জীববৈচিত্র রক্ষায় আমাদের আন্তরিক হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীববৈচিত্র রক্ষায় সুন্দরবনের দশ কিলোমিটারের মধ্যে কোন শিল্প-কারখানা চান না। ঘূর্ণিঝড় সিডর-আইলার মতো প্রলয়ংকারী দূর্যোগ থেকে সুন্দরবন মায়ের মত আশ্রয় দিয়ে আমাদের রক্ষা করেছে। অথচ সেই সুন্দরবনকে আমরা নিজেদের স্বার্থে ধ্বংস করছি। ৩১ অক্টোবর বৃহস্পতিবার সকালে মোংলার বৈদ্যমারি বাজারে চিলা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক একথা বলেন। বৃহস্পতিবার সকাল ১১টায় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন চিলা ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক মিহির কুমার ভান্ডারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা আওয়ামীলীগের উর্ধ্বতন সহ-সভাপতি রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ, জেলা সহ-সভাপতি সাবেক মোংলা উপজেলা চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোংলা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সুনীল কুমার বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হ্ওালাদার, জেলা পরিষদের সদস্য ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন ও চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম হাওলাদার, শফিকুল ইসলাম রাসেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান হোসেন বিশ্বাস ও ছাত্রলীগ নেতা সজীব খান। সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মিঠাখালী ইউপি চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হাওলাদার, সুন্দরবন ইউপি চেয়ারম্যান শেখ কবির হোসেন, আওয়ামীলীগ নেতা কাজী গোলাম হোসেন বাবলু, উৎপল মন্ডল, সাখাওয়াত হোসেন মিলন, তরফদার মোত্তালিব মুক্ত, মোঃ আবু হানিফ, পৌর যুবলীগ সভাপতি শেখ কামরুজ্জামান জসিম, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ মিজানুর রহমান তালুকদার, ছাত্রলীগ নেতা শিকদার ইয়াসিন আরাফাত, শেখ শাহরুখ বাপ্পীসহ আরো অনেকে।

অনুষ্ঠান শুরুতেই জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। এরপর শহীদদের প্রতি দাড়িয়ে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়। সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস। এসময় সর্বসম্মতিক্রমে মিহির কুমার ভান্ডারী সভাপতি নির্বাচিত করা হয়। এছাড়া সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় কাউন্সিলরদের ভোটে মোঃ নজরুল ইসলাম হাওলাদার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com