বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
নারায়ণগঞ্জে ভবন ধসে নিখোঁজ শিশু ওয়াহিদের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে ভবন ধসে নিখোঁজ শিশু ওয়াহিদের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে দুই দিন আগে নির্মাণাধীন চারতলা ভবন ধসে নিখোঁজ শিশু ওয়াহিদের (১২) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার বেলা সোয়া ২টার দিকে বাবুরাইল এলাকায় ঘটনাস্থল থেকে ওয়াহিদের লাশ তারা উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ শহরের বাংলা বাজারের মুদি ব্যবসায়ী রুবেল মিয়ার ছেলে ওয়াহিদ কাশিপুর উজির আলী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন বলেন, ধসে পড়া ভবনটির নিচতলার বারান্দার দেয়ালের নিচে চাপা পড়ে ছিল ওয়াহিদ। খালের পানি নিষ্কাশনের পর সেখানে তার লাশ পাওয়া যায়।রবিবার বিকালে বাবুরাইল এলাকায় নির্মাণাধীন চারতলা ভবনটি কাত হয়ে খালের পড়ে যায়। এর পর থেকে ওয়াহিদ নিখোঁজ ছিল। পরদিন সকাল ৯টা থেকে ফায়ার সার্ভিস ওয়াহিদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com