বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

মাধবপুরে গ্রেফতারী পরোয়ানার ৪ আসামী গ্রেফতার

মাধবপুরে গ্রেফতারী পরোয়ানার ৪ আসামী গ্রেফতার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মঙ্গলবার ভোর রাতে গ্রেফতারী পরোয়ানার ৪ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার শিমুলঘর গ্রামের শহিদ মিয়া (৩০), একই গ্রামের তকছির মিয়া (৪০), রিয়াজনগর গ্রামের রফিক মিয়া (৩৮) একই গ্রামের মনোয়ারা বেগম (৪০)। মাধবপুর থানার অফিসার ইনচার্জ কেএম আজমরিুজ্জামান জানান, তারা ফৌজদারি মামলায় আদালতের নির্দেশে গ্রেফতারী পরোয়ানা নিয়ে পলাতক ছিল। তাদের গ্রেফতার করে মঙ্গলবার সকালে হবিগঞ্জ বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com