শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

শিরোনাম :
চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম
ঠাকুরগাঁওয়ে ২ শতক জমি রক্ষা করতে ৬ জন হাসপাতালে!

ঠাকুরগাঁওয়ে ২ শতক জমি রক্ষা করতে ৬ জন হাসপাতালে!

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ মহিশালী গ্রামে নিজের জমিতে অবস্থিত ভেঙ্গে পড়া রান্নাঘর মেরামত করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় এক পরিবারের দুই নারীসহ আটজন সদস্য গুরুতর আহত হয়েছে। দুইজন সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে গেলেও বর্তমানে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ৬জন চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৪ নভেম্বর) সকাল ১১টায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন-শিবগঞ্জ মহিশালী গ্রামের মৃত: দবিজউদ্দিনের (ঘনকটু) ছেলে সমসের (৬৫), আনোয়ার (৪৮), আমিরুল (৪৬) ও দেলোয়ার (৪৪) এবং তাদের স্ত্রী ও সন্তান লিটন (২০), মুন্না (১৩), আরজুনা (৩৫) ও লুৎফা (৩৬)। এদের মধ্যে আমিরুল ও দেলোয়ার প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে গেছেন আর হাসপাতালে ভর্তি রয়েছেন বাকি ছয়জন।
আহত আমিরুল ও দেলোয়ার জানান, বছর পাঁচেক আগে নিজেদের জমির সাথে মোবারক, হাবিবুর, সখিনা ও সুখা গংদের কাছ থেকে আরও দুই শতক জমি কেনেন এবং সেখানে রান্নাঘর তুলে বসবাস করে আসছেন তারা। রান্নাঘরটি মাটির হওয়ায় ঝড়-বৃষ্টিতে সম্প্রতি তা ধ্বসে পড়ে। এ অবস্থায় সোমবার ধ্বসে পড়া ঘরটি মেরামত করতে গেলে প্রতিবেশী মৃত: জসিমউদ্দিনের ছেলে খালেক জমিটি তাদের দাবি করে তার ভাই মালেক ও তার দুই ছেলে সাহিদুল ও রইসুল, মালেকের স্ত্রী জোসনা ও তার আরেক ভাই ফরিদুল এবং জিল্লুর, শামীম সহ বহিরাগত সন্ত্রাসী গ্রুপের ১৫-২০ জন রড, বল্লম, কাস্তেসহ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে তাদের পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। এসময় তাদের অতর্কিত হামলায় পরিবারের ৮ সদস্য গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তারা আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জমি নিয়ে মারামারির ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি অপারেশন গোলাম মর্তুজা জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এ রিপোর্ট লিখা পর্যন্ত সদর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছিলো।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com