শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

শিরোনাম :
চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম
অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবনকালে যুবলীগ নেতাসহ ৪ জন আটক

অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবনকালে যুবলীগ নেতাসহ ৪ জন আটক

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের রৈভদ্রাদী গ্রামের একটি বাড়িতে অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবনকালে আটক যুবলীগ নেতা ও মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ ৪ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার বিকেলে উজিরপুর থানা পুলিশ তাদের বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সকালে উজিরপুর থানা পুলিশের এসআই মিজানুর রহমান বাদী হয়ে মাদক আইনে একটি মামলা করেন।

মামলার আসামিরা হলেন, উজিরপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান খান, দাসেরহাট জেডএ খান মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর হাওলাদার, স্থানীয় যুবলীগ নেতা মো. সাইফুল ইসলাম ও ডহরপাড়া গ্রামের মাইশা আক্তার মুন্নী নামে এক নারী।

স্থানীয়রা জানান, গুঠিয়া ইউনিয়নের রৈভদ্রাদী গ্রামের নান্না মুন্সির পরিত্যক্ত ঘরে প্রায় দিন রাতেই মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপ চলতো। সেখানে যাওয়া-আসা করতো উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান খান, দাসেরহাট জেডএ খান মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর হাওলাদার, স্থানীয় যুবলীগ নেতা মো. সাইফুল ইসলাম ও ডহরপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের মেয়ে স্বামী পরিত্যক্তা মাইশা আক্তার মুন্নী। এছাড়া ওই বাড়িতে মাদকের আসরে আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি উপস্থিত থাকতো। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ ছিল দীর্ঘদিনের। তবে তাদের ভয় কেউ মুখ খুলতে সাহস পাচ্ছিল না। গতকাল বৃহস্পতিবার রাতে স্থানীয় কয়েকজন ফোন দিয়ে বিষয়টি থানায় জানায়।

উজিরপুর থানা পুলিশের ওসি শিশির কুমার পাল জানান, রৈভদ্রাদী গ্রামের একটি বাড়িতে বৃহস্পতিবার অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। সকালে এ ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com