বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
ঠাকুরগাঁওয়ে ৪২৫টি বকনা গরু বিতরণ করল ওয়ার্ল্ড ভিশন

ঠাকুরগাঁওয়ে ৪২৫টি বকনা গরু বিতরণ করল ওয়ার্ল্ড ভিশন

ঠাকুরগাঁও প্রতিনিধি : দরিদ্র জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও সদর উপজেলার কর্ম এলাকায় সংস্থার সুবিদাভোগিদের মাঝে ৪২৫টি বকনা গরু বিতরণ করা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও গোবিন্দনগর এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদরিদ্রদের মাঝে ৪২৫ টি বকনা গরু তুলে দেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু তাহের মো: আব্দুল্লাহ, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী প্রমুখ।

এসময় সংস্থার সুবিধাভোগিরাসহ কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com