শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বুলবুলের তাণ্ডবে তিন জেলায় নিহত ৪

বুলবুলের তাণ্ডবে তিন জেলায় নিহত ৪

দেশের উপকূলীয় কয়েকটি জেলায় ও সুন্দরবনে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় বুলবুল। ঘূর্ণিঝড়ের তাণ্ডব তিন জেলায় চারজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে খুলনায় দুইজন, পটুয়াখালী ও বরগুনায় একজন করে রয়েছেন। এছাড়া কয়েক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, কয়েকটি স্থানে বাঁধ ভেঙে সমুদ্রের পানি প্রবেশ করেছে এবং বিপুলসংখ্যক গাছ উপড়ে পড়েছে।

আজ রবিবার ভোররাতে আঘাত হানার পর এখনও চলছে ঘূর্ণিঝড়টির তাণ্ডব। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘূর্ণিঝড় বুলবুলের কারণে তিন জেলায় চারজন নিহত হয়েছেন।

বুলবুলের তাণ্ডবে উপকূলীয় অঞ্চলের বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

খুলনার উপকূলীয় দাকোপ উপজেলায় প্রমিলা মন্ডল (৫২) নামে এক নারী ঝড়ের সময় গাছ চাপা পড়ে নিহত হয়েছেন। আজ রবিবার সকাল ১০টার দিকে দক্ষিণ দাকোপে এ ঘটনা ঘটে। নিহত প্রমিলা সুভাস মন্ডলের স্ত্রী।

এছাড়া খুলনার দিঘলিয়া উপজেলায় সেনহাটি গ্রামে আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবক গাছচাপা পড়ে নিহত হয়েছেন।

পটুয়াখালীর মির্জাগঞ্জের উত্তর রামপুরা গ্রামে হামেদ ফকির (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। পটুয়াখালীর মির্জাগ‌ঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার বলেন, উপজেলার উত্তর রামপুরা গ্রা‌মে ঘর ভেঙে চাপা পড়ে হামেদ ফকির নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া ঘূর্ণিঝড়ে জেলার আরো কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন স্থান থেকে ক্ষয়ক্ষতির খবর আসছে।

এছাড়া বরগুনা সদর উপজেলার ডিএন কলেজ আশ্রয়কেন্দ্রে হালিমা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন। তার বাড়ি সদর উপজেলার বানাই গ্রামে। বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, হালিমা খাতুন নামের ওই নারী অসুস্থতার কারণে মারা গেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com