শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

শিরোনাম :
চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম
অফিসে বসেই ইয়াবা খান তিনি, সহকারীরা এগিয়ে দেন

অফিসে বসেই ইয়াবা খান তিনি, সহকারীরা এগিয়ে দেন

ময়মনসিংহ জেলার সহকারী ভূমি কমিশনারের ফুলপুর কার্যালয়ের এক কর্মকর্তার অফিস চলাকালীন ইয়াবা সেবনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ভিডিওটি ছড়িয়ে পড়ে। এ নিয়ে ফুলপুরে চলছে ব্যাপক সমালোচনা।

অভিযুক্ত কর্মকর্তার নাম সমীর কুমার চক্রবর্তী। তিনি এ কার্যালয়ের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক হিসাবে কর্মরত। ভিডিওতে দেখা যায়, তিনি অফিসের চেয়ারে বসেন। তার সহকারীরা ইয়াবা সামনে নিয়ে আসেন। আর তিনি অফিসে বসে তা সেবন করেন। দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে ইয়াবা সেবনসহ বিভিন্ন দুর্নীতির কথা সেবাপ্রার্থীদের মুখে শোনা যাচ্ছিল। অবশেষে ভিডিওটির মাধ্যমে তা প্রমাণিত হলো।

এদিকে, গত বুধবার এ কার্যালয়ে ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনারের উপসহকারী পরিচালক সাধন চন্দ্র সুত্রধরসহ কয়েকজন কর্মকর্তা এ কার্যালয়ে বিশেষ অভিযান চালিয়ে নানাধরনের অভিযোগের সত্যতা পান।

ফুলপুরের সহকারী কমিশনার (ভূমি) তৃপ্তি কণা মন্ডল মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। এ ব্যাপারে অভিযুক্ত সমীর চক্রবর্তীর মোবাইল নম্বরে বারবার ফোন দিলেও তিনি রিসিভ না করার ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com