বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
ঠাকুরগাঁওয়ে বাসা বাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; অসামাজিক কার্যকলাপরত অবস্থায় আটক-৩

ঠাকুরগাঁওয়ে বাসা বাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; অসামাজিক কার্যকলাপরত অবস্থায় আটক-৩

ঠাকুরগাঁও প্রতিনিধি : দেহ ব্যবসার সংবাদ পেয়ে ঠাকুরগাঁওয়ে এক বাসাবাড়ীতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপরত অবস্থায় তিনজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে দুই খদ্দের।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল ৫টায় সদর উপজেলার দক্ষিণ সালন্দর ভাঙাপুল নামক এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- সদর উপজেলার দক্ষিণ সালন্দর ইউনিয়নের আইয়ুব আলীর স্ত্রী আজিমা আক্তার ওরফে সাথী (৪৫), তার মেয়ে আর্নি আক্তার (১৮) ও পঞ্চগড়ের বোদা উপজেলার মকবুল হোসেন এর স্ত্রী মরিয়ম (২৫)।

আটককৃতরা তাদের দোষ স্বীকার করায় প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।

এসময় সালন্দর ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম মুকুল, পেশকার বজলুর রহমান, সদর থানার উপ-পরিদর্শক (এসআই) পিযুষ, এসআই আব্বাস সহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

সালন্দর ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মুকুল জানান, বেশ কিছু দিন ধরে সালন্দর ইউনিয়নে গোপনে দেহ ব্যবসা চালিয়ে আসছিলো এই পরিবার। এ নিয়ে তাদের কয়েকবার মৌখিকভাবে সতর্ক করার পরও তারা তা শোনেননি। পরে এলাকাবাসি সম্প্রতি অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ দাখিল করে। এ অবস্থায় আজ গোপন সংবাদে খবর পেয়ে সেখানে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালালে অসামাজিক কার্যকলাপরত অবস্থায় তিনজন মহিলাকে আটক করে পুলিশ।তবে এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুই খদ্দের।

পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com