শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

শিরোনাম :
চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম
বাবার হাত থেকে রক্ষা পেতে তিন সন্তানের সংবাদ সম্মেলন

বাবার হাত থেকে রক্ষা পেতে তিন সন্তানের সংবাদ সম্মেলন

sdr

খাদ্য অধিদফতরের সাবেক পরিচালক সিকদার আবুল কালাম আজাদের নির্যাতন থেকে রক্ষা পেতে দুই পুত্র ও এক কন্যা সংবাদ সম্মেলন করেছে।

এ সময় উপস্থিত ছিলেন সিকদার আবুল কালাম আজাদের দুই ছেলে বরকত আল আজাদ, রহমত আল আজাদ।

লিখিত বক্তব্যে তাসনিম ফারজানা বলেন, তার পিতা খাদ্য অধিদফতরের সাবেক পরিচালক সিকদার আবুল কালাম আজাদ। তাদের নানা বাড়ির সম্পত্তির লোভে তার দুই ছেলেকে গত ১৬ অক্টোবর ঢাকা থেকে ডেকে ঝিনাইদহ নিয়ে আসেন। সেখান থেকে মাগুরা ডিবি পুলিশ দিয়ে দুই ছেলেকে ধরে অজ্ঞাত স্থানে নিয়ে লুকিয়ে রাখা হয়। এরপর তাদেরকে মাগুরা নিয়ে আসা হয়।

সেখানে তত্ত্বাবধানে থাকা পরিচালক ৯৯৯ ফোন করে সহায়তা চাইলে তাদেরকে কোতয়ালী থানা পুলিশ গিয়ে উদ্ধার করে। এর আগে ডিবি পুলিশ এবং তার বাবা মিলে দুই পুত্রকে বেদম প্রহার করে হাত ভেঙে দেয়াসহ তাদেরকে রক্তাক্ত করে। পরে তাদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

তাসনিম ফারজানা অভিযোগ করেন, তার পিতা আবুল কালাম আজাদ ছোটবেলা থেকেই ছেলে-মেয়েদের প্রতি উদাসিন ছিলেন। ২০১৫ সালে তাদের মা মারা যাবার পর তাদের ওপর বাবার অত্যাচার-নির্যাতন বেড়ে যায়। সম্পত্তির লোভে তাদের পিতা সন্তানদের বিভিন্নভাবে নাজেহাল করছে।

বাবার অত্যাচার, নির্যাতনের হাত থেকে সেসহ তার দুই ভাইকে বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তাসনিম ফারজানা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com