বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে তাড়ি বিক্রেতার এক মাসের কারাদন্ড

ঠাকুরগাঁওয়ে তাড়ি বিক্রেতার এক মাসের কারাদন্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি : খেজুরের রস একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে দিলে তা তাড়িতে পরিণত হয়, যা এক শ্রেনীর মাদক (গ’শ্রেণীর মাদক) এবং এটা পান করলে মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়ে।
বেশ কিছু দিন ধরে ঠাকুরগাঁওয়ের বাসস্ট্যান্ড এলাকায় জয়পুরহাট থেকে এসে এক ব্যক্তি নিয়মিত তাড়ি বিক্রি করেন-এমন অভিযোগ ছিলো ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনের কাছে।


আজ শনিবার দুপুরে সংবাদ পান সেই তাড়ি বিক্রেতা আজও শহরের বাসস্ট্যান্ড এলাকায় তাড়ি বিক্রি করছে। সাথে সাথে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে সেখানে গিয়ে সেই তাড়ি বিক্রেতাকে হাতে-নাতে আটক করেন তিনি।
এসময় তার কলসিতে রক্ষিত খেজুরের রস যাচাই করলে তাড়ির সংশ্লিষ্টতা পাওয়া যায়। এসময় সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আব্দুল ওয়াজেদ নামে জয়পুরহাট থেকে আসা ওই তাড়ি বিক্রেতার এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়াও জনসম্মুখে তার মাটির কলসিতে রক্ষিত সকল রস মাটিতে ফেলে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানকালে পেশকার বজলুর রহমান ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com