বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
ফরিদপুরে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষ, নিহত ৩, আহত ১০

ফরিদপুরে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষ, নিহত ৩, আহত ১০

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গার পূর্ব শদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরচিয় জানা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, সকালে ঢাকা থেকে মাদারীপুরগামী চন্দ্রা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এরপর হাসপাতালে নেওয়ার পর মারা যান আরো একজন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ তিনটি উদ্ধার করে। আর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com