শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ঢাকা উত্তর ও দক্ষিণে ৬৪টি পার্কিং স্পট করা হবে: সেতুমন্ত্রী

ঢাকা উত্তর ও দক্ষিণে ৬৪টি পার্কিং স্পট করা হবে: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নাগরিকদের সুবিধার জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ৬৪টি পার্কিং স্পট করা হবে।

রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) আয়োজিত ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) বোর্ড সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ডিটিসিএর কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে কারিগরি দক্ষতা সম্পন্ন একটি বিশেষজ্ঞ বোর্ড গঠনের সিদ্ধান্ত হয়েছে। ইনার রিংরোড করার সিদ্ধান্ত হয়েছে। ইনার রিংরোড বাস্তবায়নের ক্ষেত্রে জলাধার সংরক্ষণ করতে হবে। নারায়ণগঞ্জের আদমজী পর্যন্ত যে লেক রয়েছে, সেটা ভরাট করা যাবে না। শুধু এ লেকই না, কোনো জলাশয়ই ভরাট করে স্থাপনা নির্মাণ করা যাবে না। এটা প্রধানমন্ত্রীরও একটি নির্দেশনা।

বিকল্প ব্যবস্থা করে ধীরে ধীরে ঢাকা মহানগর থেকে আন্তঃজেলা বাস টার্মিনাল সরিয়ে নেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, এ লক্ষ্যে স্থান নির্ধারণসহ অন্যান্য কাজ দ্রুত শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহানগরে যেসব এলাকায় ব্যাটারি চালিত রিকশা, ইজিবাইক, নন-মোটরাইজড যানবাহন যেগুলো যানজট তৈরি করছে, সেগুলোকে ক্লিয়ার করার জন্য আমাদের মেট্রোপলিটন পুলিশ ও বিআরটি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

ভবন নির্মাণ করতে হলে এখন ডিটিসিএর কাছ থেকে অনুমতি নিতে হবে বলেও জানান ওবায়দুল কাদের।

এ সময় ঢাকা মহানগর উত্তরের মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণের মেয়র সাঈদ খোকন, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম এবং নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভিসহ সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com