বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
ঠাকুরগাঁওয়ে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির জন্মবার্ষিকি পালন

ঠাকুরগাঁওয়ে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির জন্মবার্ষিকি পালন

ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মবার্ষিকি উদযাপন করেছে ঠাকুরগাঁও জেলা যুবলীগ।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল এর সভাপতিত্বে এসময় যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির কর্মজীবন সম্পর্কে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহা. সাদেক কুরাইশী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, সহ-সভাপতি আব্দুস শহীদ বাবু, যুগ্ম সম্পাদক সুমন ঘোষ, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রশীদ প্রমুখ।

পরে শেখ ফজলুল হক মনির আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com