শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
আবারো পেছাল ব্লগার নিলয় হত্যা মামলার প্রতিবেদন

আবারো পেছাল ব্লগার নিলয় হত্যা মামলার প্রতিবেদন

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তা‌রিখ আবারো পি‌ছি‌য়ে‌ছে। প্র‌তি‌বেদন দা‌খি‌লের জন্য আগামী ১৯ জানুয়ারি নতুন দিন ধার্য করা হয়েছে।

প্রতিবেদন দাখিলের জন্য আজ মঙ্গলবার (১৭ ডি‌সেম্বর) দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা গো‌য়েন্দা পু‌লিশের (ডি‌বি) পরিদর্শক বাহাউ‌দ্দিন ফারুকী এদিন প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মে‌ট্রোপ‌লিটন ম্যা‌জি‌স্ট্রেট আশক ইমাম প্র‌তি‌বেদন দা‌খি‌লের জন্য ১৯ জানুয়ারি নতুন দিন ধার্য করেন।

২০১৫ সালের ৭ আগস্ট রাজধানীর গোড়ানের একটি বাড়ির পঞ্চম তলায় ব্লগার নিলয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার দিন রাতে নিলয়ের স্ত্রী অজ্ঞাত পরিচয় চারজনকে আসামি করে খিলগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পরপরই ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বিবৃতি দেয় জঙ্গি সংগঠন আল-কায়েদার ভারতীয় উপ মহাদেশ শাখা। বিভিন্ন সময়ে পুলিশ আনসারুল্লাহ বাংলা টিমের সাত সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সাতজনের মধ্যে মাওলানা মুফতি আ. গাফফার, মর্তুজা ফয়সাল সাব্বির, কাওছার হোসেন সর্দার, কামাল হোসেন সরদার ও সাদ আল নাহিদ কারাগারে আছেন। এছাড়া সন্দেভাজন মাসুম রানা ও তরিকুল ইসলাম নামে দুজন জামিন পেয়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com