বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল
ঠাকুরগাঁওয়ে বড়দিন উপলক্ষে শিশুদের মাঝে উপহার ও বয়স্কদের শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ে বড়দিন উপলক্ষে শিশুদের মাঝে উপহার ও বয়স্কদের শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: আসন্ন বড়দিন উপলক্ষে প্রাক বড়দিন উদযাপন, দুস্থ ও অসহায় শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণসহ বয়স্কদের শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় সদর উপজেলার আকচা ও ঢোলারহাট ইউনিয়নের ৪৩২ জন শিশুদের উপহার সামগ্রী তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। এছাড়াও অনুষ্ঠানে ১০জন বয়স্ক মানুষকে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করেন তিনি।

 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পালক প্রদীপ চন্দ্র রায় এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. সুধীর খিয়াং বাবু, শারমিন সুলতানা লাবন্য ও রেহনুমা আহম্মেদ সুমাইয়া প্রমুখ।

শেষে কেক কেটে প্রাক-বড় দিন উদযাপন করা হয়। এসময় প্রকর্পের সুবিধাভোগিরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com