শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
রাজাকারের তালিকা স্থগিত

রাজাকারের তালিকা স্থগিত

নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত রাজাকারের তালিকাটি স্থগিত করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আগামী ২৬ মার্চ সংশোধিত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে তারা।

এই তালিকা নিয়ে তুমুল বিতর্কের মধ্যে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীকে এ বিষয়ে নির্দেশনা দেন। তিনি তালিকাটি যাচাই বাছাই করতে বলেন। পরে মন্ত্রণালয় তালিকাটি স্থগিতের সিদ্ধান্ত নেয়। বিকালে মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে তালিকাটি সরিয়ে নেয়া হয়েছে।

এর আগে বিজয় দিবসের একদিন আগে গেল রোববার (১৫ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ১০ হাজার ৭৮৯ ব্যক্তির নাম প্রকাশ করে সেটিকে রাজাকারের তালিকা বলে উল্লেখ করে। অথচ ওই তালিকায় গেজেটেড মুক্তিযোদ্ধাদের নামও রয়েছে।

বিষয়টি প্রকাশ্যে আসার পরই ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com