বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

শিরোনাম :
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল
ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে আদিবাসীদের মাঝে কম্বল বিতরণ

ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে আদিবাসীদের মাঝে কম্বল বিতরণ

ঠাকুরগাঁও  প্রতিনিধি : তীব্র শীতে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা পড়েছে চরম দূর্ভোগে। আর এ দূর্ভোগের হাত থেকে সহায় সম্বলহীন নদী তীরবর্তী আদিবাসীদের সাহ্যাার্থে ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের শ্রীকৃষ্টপুর আদিবাসী পাড়ায় সদর উপজেলা প্রশাসনের সহায়তায় নদী তীরবর্তী আদিবাসী সম্প্রদায়ের মাঝে ৮০ টি কম্বল বিতরণ করা হয়।
সন্ধ্যায় স্ব-শরীরে উপস্থিত হয়ে আদিবাসী শীতার্তদের মাঝে কম্বলগুলো তুলে দেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ -আল-মামুন।
এসময় ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক ঠাকুরগাঁওয়ের খবর পত্রিকার সম্পাদক বিধান চন্দ্র দাস, সদস্য সচিব ও অনলাইন পত্রিকা জার্নালআই ২৪ ডট কম’র সম্পাদক ফরিদুল ইসলাম রঞ্জু, সদস্য জয় মহন্ত অলক, অন্তর রায় প্রিন্স , মেহেদী হাসান, আব্দুল কাদের জিলানী, আকাশ রহমান, আলমগীর হোসেন সহ অনলাইন প্রেসক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন ।


এসময় এই কনকনে শীতে একটি করে কম্বল পেয়ে আবেগাপ্পুত হয়ে লক্ষী মার্ডি, মালতি তির্কী, কাতরিনা ক্যারকেটা, মঙ্গল হাঁসদা, গ্রেনেড কিসপট্টা, ম্যাগদালিনা মুরমুরা জানান, এর আগে এভাবে কেউ কোনদিন কম্বল দিতে আমাদের এলাকায় আসেনি, আমাদেরকেই এলাকার চেয়ারম্যান-মেম্বারদের বাড়ীতে ধর্ণা দিতে হতো। এই শীতে আমাদের কম্বল দেওয়ায় আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com