বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল
নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, উপজেলার ইন্দ্রপুর গ্রামের নুরুল ইসলাম (৪৫), ভূলিগাও গ্রামের আ. কুদ্দুস (৩৮) ও বিশ্বনাথপুর গ্রামের সুলেমা খাতুন (৪০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকালে নেত্রকোনার দুর্গাপুরের পৌর শহরের উৎরাইল বাজারের দয়ালবাড়ি এলাকায় দূর্গাপুরগামী অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় অটোরিকশায় পাঁচজন যাত্রীর মধ্যে সকলেই আহত হলে গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনই মারা যান।

দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করেন। চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com