বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

মোঃ ইব্রাহিম আলী সুজন

নীলফামারীতে শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে প্রবাসে বসবাসরত স্বেচ্ছাসেবী সংগঠন রংপুর জনকল্যাণ সমিতি। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে  জেলার শেখ কামাল স্টেডিয়ামে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলেদেন প্রধান অতিথি পৌরসভা মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ। বৃহত্তর রংপুর জনকল্যাণ সমিতি উত্তর আমেরিকা নিউইয়র্ক শাখার সভাপতি খতিব উদ্দিন সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন প্রমুখ। বৃহত্তর রংপুর জনকল্যাণ সমিতি উত্তর আমেরিকা নিউইয়র্ক শাখার সভাপতি খতিব উদ্দিন সরকার জানান, প্রবাসে বসবাসরত বৃহত্তর রংপুর অঞ্চলের প্রবাসীদের স্বেচ্ছাসেবী সংগঠন বৃহত্তর রংপুর জনকল্যাণ সমিতির নিজেস্ব অর্থায়নে নীলফামারীর শীতার্ত পাঁচশত মানুষের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে রংপুর অঞ্চলের প্রত্যক জেলায় পাঁচশত পিস করে কম্বল বিতরণ করবে সংগঠনটি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com