বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

শিরোনাম :
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল
ঠাকুরগাঁওয়ে অন্যের হয়ে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে দুই যুবকের জেল !

ঠাকুরগাঁওয়ে অন্যের হয়ে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে দুই যুবকের জেল !

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে “ইউনিয়ন পরিষদ হিসাব সহকারি-কাম কম্পিউটার অপারেটর” পদের লিখিত পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে এসে ধরা পড়েছে দুই যুবক। এদের একজনের ১ মাস ও আরেকজনের ৫ দিনের সাজা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে এ সাজা প্রদান করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন- দিনাজপুর জেলা থেকে আগত মতিউর রহমানের ছেলে আতিকুর রহমান (২৯)।সে পরীক্ষার্থীর রোল-৮১, নামঃ মোঃ রেজাউল করিম পিতা- মোঃ আতাব উদ্দিন, গ্রাম-কহরপাড়া, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও এর পরিবর্তে প্রক্সি দিচ্ছিলো। তাকে এক মাসের বিনাশ্রম প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

অন্যজন হলেন-দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ি গ্রামের রমেশ চন্দ্র রায়ের ছেলে লিটন চন্দ্র রায়। সে পরীক্ষার্থীর রোল-৬৬৯, নাম: মো: আব্দুস সবুর, পিতা- মো: কাসিরু, গ্রাম-আরাজি সরলিয়া, থানা: বালিয়াডাঙ্গী, জেলা- ঠাকুরগাঁও এর প্রক্সি দিচ্ছিলেন। তাকে ভ্রাম্যমাণ আদালত ৫ দিনের কারাদন্ড প্রদান করেন।

ভূয়া পরীক্ষার্থীর সাজা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com