বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

নেত্রীর সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত জানাব: সাঈদ খোকন

নেত্রীর সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত জানাব: সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) আওয়ামী লীগের মনোনয়ন পাননি বর্তমান মেয়র সাঈদ খোকন। রোববার মেয়র পদে দলীয় মেয়র প্রার্থীর নাম ঘোষণার পর সাঈদ খোকনের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। ২৪ ঘণ্টায় তার দেখা পাননি সাংবাদিকরা।

ঢাকা দক্ষিণ সিটিতে আওয়ামী লীগ ব্যারিস্টার ফজলে নূর তাপসকে মনোনয়ন দিয়েছে। দলীয় প্রার্থীকে সহযোগিতা করবেন কি না জানতে চাইলে মেয়র খোকন বলেন, ‘আমার নেত্রীর সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত জানাব, তাছাড়া আমাদের পুরান ঢাকার একটা ঐতিহ্য রয়েছে। আমার মুরব্বিদের সঙ্গে আলাপ করে জানাব। তাছাড়া যেহেতু আমি পূর্ণমন্ত্রীর মর্যাদার মেয়র, তাই আমার অনেক কিছুই আইন কানুন মেনে কথা বলতে হয়।

মনোনয়ন পাননি এ নিয়ে প্রতিক্রিয়া কী জানতে চাইলে মেয়র খোকন বলেন, ‘আমার নেত্রী আমার জন্য যা ভালো মনে করেছেন, তাই করেছেন। আমি খুশি মনে মেনে নিয়েছি। আলহামদুলিল্লাহ।’

উল্লেখ্য, ২০১৫ সালে সর্বশেষ ডিএসসিসি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রথমবারের মতো মনোনয়ন পান অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে খোকন। নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বিপুল ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন খোকন। যদিও ভোটের দিন নির্বাচন থেকে সরে দাঁড়ায় বিএনপি।

২০১৫ সালের ২৮ এপ্রিলের ওই নির্বাচনে ৫ লাখ ৩৫ হাজার ২৯৬ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন সাঈদ খোকন। ওই বছর ৬ মে মেয়র হিসেবে শপথ নেন তিনি।

আগামী বছর ১৭ মে পর্যন্ত দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্বে আছেন সাঈদ খোকন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com