শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ছাত্রলীগের পূর্ণাঙ্গ দায়িত্ব পেলেন জয় ও লেখক

ছাত্রলীগের পূর্ণাঙ্গ দায়িত্ব পেলেন জয় ও লেখক

ভিশন বাংলা ডেস্ক: ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা আল নাহিয়ান খান জয় এবং লেখক ভট্টাচার্যকে পূর্ণাঙ্গ দায়িত্ব দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগ আয়োজিত সংগঠনের সাবেক নেতাকর্মীদের পুনর্মিলনী থেকে তাদের পূর্ণাঙ্গ দায়িত্ব দেন ছাত্রলীগের অভিভাবক শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের শুরুতে ফ্লোর নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় সভাপতির কাছে আবেদন করেন: ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত, নেত্রী এ কথাটি কেমন শোনায়। আজ এ মঞ্চ থেকে তাদের পূর্ণ দায়িত্ব দিয়ে ভারপ্রাপ্তের ভার মুক্ত করা যায় কিনা বিবেচনা করবেন। এরপর প্রধানমন্ত্রী সভাপতির বক্তব্য শুরু করেন। বক্তব্যের শেষে জয় এবং লেখককে ভারপ্রাপ্ত থেকে পূর্ণ দায়িত্ব দেওয়ার ঘোষণা দেন। এর আগে নানা অনিয়মের অভিযোগে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক পদ থেকে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে অপসারণ করা হয়। গত ১৫ সেপ্টেম্বর আওয়ামী লীগের কেন্দ্রেীয় কমিটির বৈঠকে সিনিয়র সহসভাপতি আল নাহিয়ান জয়কে ভারপ্রাপ্ত সভাপতি এবং ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়। আজকের এই মঞ্চে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ছাত্রলীগের অধিকাংশ সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত থাকলেও অপসারিত রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে মঞ্চে দেখা যায়নি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com