বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

শিরোনাম :
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল
সাতক্ষীরায় স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর ‘আত্মহত্যা’

সাতক্ষীরায় স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর ‘আত্মহত্যা’

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম আমির আলী গাজী (৪৫)।

নিহতের ভাগ্নে আসাদুল ইসলাম জানান, আমির আলীর সঙ্গে রাগ করে কিছুদিন আগে বাবার বাড়ি চলে যান তার স্ত্রী মমতাজ বেগম। স্ত্রীকে ফেরাতে শনিবার সন্ধ্যার পর প্রতিবেশীর বাড়িতে সালিশ বৈঠকে হাজির হন আমির আলী।

বৈঠকে স্ত্রী আমির আলীর সংসারে ফিরতে অস্বীকৃতি জানান। সেই সঙ্গে শাসিলেই স্বামীকে নিয়ে মানহানিকর মন্তব্য করেন।

রাত ১০টার দিকে আমির আলী বাড়িতে ফিরে যান। এরপর রাত ২টার দিকে আমির আলী গাজীর ঝুলন্ত লাশ পাওয়া যায়।

নিহতের স্বী মমতাজ বেগম জানান, অত্যাচার-নির্যাতনের কারণেই তিনি স্বামীর বাড়ি ছেড়েছিলেন। শনিবার রাতের বৈঠকে তিনি পুনরায় স্বামীগৃহে ফিরতে অস্বীকৃতি জানান বলে স্বীকার করেন মমতাজ।

শ্যামনগর থানার ওসি আলহাজ মো. নাজমুল হুদা বলেন, নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হবে। এ ব্যাপারে কেউ অভিযোগ দিয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com