বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল
সুন্দরবনের নদ-নদীতে কারেন্টজাল ও মাছের পোনাসহ ৫ জেলে আটকঃ অর্থ জরিমানা

সুন্দরবনের নদ-নদীতে কারেন্টজাল ও মাছের পোনাসহ ৫ জেলে আটকঃ অর্থ জরিমানা

মোংলা প্রতিনিধি : সুন্দরবন সংলগ্ন নদ-নদীতে মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড-নৌ পুলিশ কম্বিং অভিযান চালিয়ে ২ হাজার মিটার কারেন্ট জাল সহ আহরন নিষিদ্ধ ৫ লাখ মাছের পোনা জব্দ করেছে। একই সঙ্গে মাছের পোনা ও কারেন্টজাল ব্যবহারের অভিযোগে ৫ জেলেকে আটক করা হয়।


মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তা এ জেড এম তৈহিদুর রহমান জানান, মঙ্গলবার ভোর রাতে সুন্দরবনের পশুর ও আশপাশের নদী-খালে এ অভিযান চালানো হয়। এ সময় ক্ষতিকর কারেন্টজাল ও মাছের পোনা আহরনের অভিযোগে আটক জেলেদের ২০ হাজার টাকা জরিমানা করেন মোংলা উপজেলা পরিষদের সহকারী কমিশনার (ভুমি) ভ্রাম্যমান আদালতের বিচারক নয়ন কুমার রাজবংশী। পরে এ মাছের পোনা মোংলা ও পশুর নদীর মোহনায় অবমুক্ত এবং উপজেলা পরিষদ মাঠে আগুনে পোড়ানো হয় জব্দকৃত কারেন্টজাল। কারেন্টজাল বিরোধী অভিযানের পাশাপাশি জেলেদের সচেতন করতে নানাভাবে প্রচেস্টা চলছে বলে জানান মৎস্য কর্মকর্তা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com