ঢাকা    শনিবার, ০২ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

ট্রাকচাপায় ২ এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকচাপায় দুই এসএসসি পরীক্ষার্থীসহ মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে।   উপজেলার তারাপুরে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।   পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুঠিয়া সদর থেকে সকালে একটি মোটরসাইকেলে করে ওই তিনজন উপজেলার বানেশ্বরে একটি পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। এ সময় বিপরীত দিকে থেকে আসা নাটোরগামী বালুবাহী ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয়।   নিহতরা হল- পুঠিয়া সদরের কাবিল হোসেনের ছেলে রাকিব (১৬), তেলিপাড়া গ্রামের মোস্তাফিজুর (১৬) ও তার বাবা আব্দুল মোমিন (৪০)। তাদের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।   দুর্ঘটনার পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে এর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নিয়ে যায়।

ভিশন বাংলা ২৪

শনিবার, ০২ মে ২০২৬

ট্রাকচাপায় ২ এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০১৮

featured Image
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকচাপায় দুই এসএসসি পরীক্ষার্থীসহ মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে।   উপজেলার তারাপুরে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।   পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুঠিয়া সদর থেকে সকালে একটি মোটরসাইকেলে করে ওই তিনজন উপজেলার বানেশ্বরে একটি পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। এ সময় বিপরীত দিকে থেকে আসা নাটোরগামী বালুবাহী ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয়।   নিহতরা হল- পুঠিয়া সদরের কাবিল হোসেনের ছেলে রাকিব (১৬), তেলিপাড়া গ্রামের মোস্তাফিজুর (১৬) ও তার বাবা আব্দুল মোমিন (৪০)। তাদের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।   দুর্ঘটনার পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে এর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নিয়ে যায়।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত