ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার

বিশেষ প্রতিনিধি, ফালু মিয়া: নরসিংদীর আলোকবালী ইউনিয়নে ইজারা মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করা হয়েছে এবং বালু উত্তোলনে ব্যবহৃত ২টি ড্রেজার জব্দ করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা যায়, নির্ধারিত ইজারার সময়সীমা অতিক্রমের পরও একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় প্রশাসন অভিযান পরিচালনা করে এবং অবৈধ কার্যক্রমে জড়িতদের হাতেনাতে আটক করে। অভিযানের সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২টি ড্রেজার জব্দ করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জব্দকৃত ড্রেজারগুলোর মালিক হিসেবে আলোকবালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল কাইয়ুমের নাম উঠে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। এদিকে স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং আশপাশের এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়ছে। তারা দ্রুত এসব কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ভিশন বাংলা ২৪

শনিবার, ১৬ মে ২০২৬

অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image
বিশেষ প্রতিনিধি, ফালু মিয়া: নরসিংদীর আলোকবালী ইউনিয়নে ইজারা মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করা হয়েছে এবং বালু উত্তোলনে ব্যবহৃত ২টি ড্রেজার জব্দ করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা যায়, নির্ধারিত ইজারার সময়সীমা অতিক্রমের পরও একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় প্রশাসন অভিযান পরিচালনা করে এবং অবৈধ কার্যক্রমে জড়িতদের হাতেনাতে আটক করে। অভিযানের সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২টি ড্রেজার জব্দ করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জব্দকৃত ড্রেজারগুলোর মালিক হিসেবে আলোকবালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল কাইয়ুমের নাম উঠে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। এদিকে স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং আশপাশের এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়ছে। তারা দ্রুত এসব কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত